অনলাইন ডেস্ক:
বিএনপির এক দফার আন্দোলনের তীব্র সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আন্দোলনের নামে সন্ত্রাসী কার্যক্রম দুঃখজনক। বিএনপিকে এর জবাব দিতে হবে। প্রধানমন্ত্রী প্রশ্ন রেখে বলেন, আন্তর্জাতিক সংস্থাগুলো এখন কোথায়? আমাদের সুশীল বাবুরা এখন চুপ কেনো?
রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে বৃহস্পতিবার বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (একাংশ) আয়োজিত সম্মেলনে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, বিভিন্ন দাবিতে আন্দোলন তো আমরাও করেছি। কিন্তু গত ২৮ অক্টোবর বিএনপি যেটা করেছে তা অত্যন্ত দুঃখজনক। তারা (বিএনপি) শান্তিপূর্ণ কর্মসূচি করবে কথা দিয়েছিল, কিন্তু কথা রাখেনি। ওখানে আমাদের কেউ ছিল না। পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীকে আমরা শুধু শৃঙ্খলা রক্ষার কথা বলেছি। অথচ, সেখানে সাংবাদিক ও পুলিশ হামলার শিকার হয়েছে। অনেকের মোটরসাইকেল ভেঙে পুড়িয়ে দিয়েছে, পিটিয়ে আহত করেছে। তারা মানুষের কল্যাণ চায় না।
Leave a Reply