নিউজ ডেস্ক:
চলমান তাপপ্রবাহের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে স্কুল-মাদ্রাসার ক্লাস আগামী বৃহস্পতিবার (২ মে) পর্যন্ত বন্ধ রাখা নিয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবে না শিক্ষা মন্ত্রণালয়। ফলে বৃহস্পতিবার পর্যন্ত স্কুল-মাদ্রাসার ছুটি বহাল থাকছে।
মঙ্গলবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুল খায়ের আপিল না করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তবে বৃহস্পতিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে নাকি বন্ধ সেই সিদ্ধান্ত পরে জানানো হবে বলে জানান তিনি।
শিক্ষা মন্ত্রণালয়ের এক অতিরিক্ত সচিব বলেন, হাইকোর্ট বৃহস্পতিবার পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার কথা বলেছেন। এর মধ্যে বুধবার ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবসের সরকারি ছুটি। আবহাওয়া অধিদপ্তর বলছে, বুধবার থেকে তাপমাত্রা কমতে পারে। এর মধ্যে যদি আবহাওয়া পরিস্থিতি উন্নতি হয় তবে বৃহস্পতিবার শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারি। এক্ষেত্রে হাইকোর্টের কোনো আপত্তি থাকার কথা নয়। কারণ তাপমাত্রার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে বলা হয়েছে। যেখানে যদি আবহাওয়ার স্বাভাবিক হয় তবে আদালতের আপত্তি থাকার কথা নয়। এজন্য বুধবার পর্যন্ত আবহাওয়ার পরিস্থিতি আমরা দেখতে চাই।
Leave a Reply