আবার বাড়ল স্বর্ণের দাম

আবার বাড়ল স্বর্ণের দাম

প্রতিকী ছবি

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ আগামী মাসে সুদের হার কমাতে পারে— এমন প্রত্যাশা জোরালো হওয়ায় শুক্রবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম দুই সপ্তাহের সর্বোচ্চ স্তরে উঠেছে। একই সঙ্গে রুপার দাম ছুঁয়েছে নতুন রেকর্ড।

শুক্রবার রাতে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, স্পট গোল্ডের দাম ১.৩% বেড়ে আউন্সপ্রতি দাঁড়ায় ৪,২১০.৯৪ ডলারে, যা ১৩ নভেম্বরের পর সর্বোচ্চ। পুরো সপ্তাহে ধাতুটি ৩.৬% বৃদ্ধি এবং মাসজুড়ে ৫.২% বেড়ে টানা চতুর্থ মাসের মতো ঊর্ধ্বমুখী ধারায় রয়েছে।

ফেব্রুয়ারি ডেলিভারির জন্য মার্কিন সোনার ফিউচার ১.৩% বেড়ে প্রতি আউন্সে ৪,২৫৪.৯ ডলারে স্থির হয়েছে।

এদিকে রুপা আউন্সপ্রতি ৫৬.৭৮ ডলারে পৌঁছে নতুন রেকর্ড ছুঁয়েছে। দিনে দাম বেড়েছে ৬.১% এবং পুরো মাসে ১৬.৬% বৃদ্ধি পেয়েছে।

ডলার দুর্বল হওয়া ও সম্ভাব্য সুদ কমানোর জল্পনায় মূল্যবান ধাতুর প্রতি বিনিয়োগকারীদের ঝোঁক আবারও বেড়েছে বলে বাজার বিশ্লেষকরা মনে করছেন।

এদিকে দেশের বাজারে শনিবার (২৯ নভেম্বর) স্বর্ণ ভরিতে ২ লাখ ৮ হাজার ১৬৭ টাকা বিক্রি হবে। সর্বশেষ বৃহস্পতিবার (২০ নভেম্বর) স্বর্ণ ভরিতে ১ হাজার ৩৫৩ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৮ হাজার ১৬৭ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৮ হাজার ৬৯৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭০ হাজার ৩১৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪১ হাজার ৬৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme