নিজস্ব প্রতিবেদক
দেশে স্বর্ণের দাম আরও বেড়েছে। আজ প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬ হাজার ৩৭৫ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।
শনিবার (১৯ নভেম্বর) বাজুসের মূল্য নির্ধারণী বৈঠকের পর এই সিদ্ধান্ত জানানো হয়েছে। আগামীকাল রবিবার থেকে নতুন এই দাম কার্যকর করা হবে।
Leave a Reply