আরও ১৪ জনের শরীরে করোনা শনাক্ত

আরও ১৪ জনের শরীরে করোনা শনাক্ত

নিউজ ডেস্ক:

করোনায় গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও ১৪ জন শনাক্ত হয়েছেন। সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয় এক হাজার ২৫৮টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার এক দশমিক ১১ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ১৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৪১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।

দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৪৫ হাজার ৪২২ জন। এরমধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪৭৭ জন। সুস্থ হয়েছেন ২০ লাখ ১২ হাজার ৯৩২ জন।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme