আরও ১৬ জনের করোনা শনাক্ত

আরও ১৬ জনের করোনা শনাক্ত

প্রতিকী ছবি

তুলশীগঙ্গা ডেস্ক:


দেশে গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় কারও মৃত্যু হয়নি। এ পর্যন্ত দেশে করোনা ভাইরাসে মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৯৪ জনের।

২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১৬ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৯ হাজার ৯৮৬ জন।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় ১৯ জন সুস্থ হয়েছেন। ফলে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ১৭ হাজার ৪১১ জন।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme