সিনিয়র রিপোর্টার:
দেশে গত ২৪ ঘণ্টায় ৬৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে কারো মৃত্যু হয়নি। এর আগে, গতকাল সোমবার (১৯ ফেব্রুয়ারি) ৫৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল।
মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন টেস্টসহ ৭৯২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ৮ দশমিক ৪৬ শতাংশ।
Leave a Reply