অনলাইন ডেস্ক:
আলুর বাজার দর নিয়ন্ত্রণ করতে না পেরে সরকার চাইছে আমদানির প্রক্রিয়া দ্রুত হোক। এ কারণে আমদানির সিদ্ধান্ত নেওয়ার দিনই অনুমোদনপত্র দেওয়া শুরু করার কথা জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক।
এ সিদ্ধান্ত হওয়ার পর কৃষিমন্ত্রী সচিবালয়ে সাংবাদিকদের বলেন, আন্তর্জাতিক বাজারে আলুর দাম কম। তবুও তারা আলু আনতে চাচ্ছে, আমরা সম্মতি দিয়েছি। আজকে থেকেই আইপিও ইস্যু করা শুরু হবে।
গত বছরও আমরা আলু রপ্তানির চেষ্টা করেছি, কিছু রপ্তানি হয়েছে। এ বছরও রপ্তানি হয়েছে; কিন্তু যতটুকু রপ্তানি হয়েছে, তাতে দাম এত অস্বাভাবিক বেড়ে যাওয়ার কথা না।
আমদানির অনুমতি দেওয়ার বিষয়ে রাজ্জাক বলেন, আজ বাণিজ্য মন্ত্রণালয় থেকে অনুরোধ করা হয়েছে, এই পরিস্থিতি আলু আমদানি করতে চায় তারা। আমরাও সার্বিক দিক বিবেচনা করে দেখেছি, এত দাম দিয়ে মানুষ আলু কিনতে পারছে না।
তিনি বলেন, আমদানি হলে দাম কমে আসবে, এতে মানুষ কিছুটা স্বস্তি পাবে।
চলতি বছর আলু উঠার পর ঢাকায় ১৩ টাকা কেজি দরেও আলু পাওয়া যায়। গত রোজার পর থেকেই চড়তে থাকে দাম। কেজিপ্রতি ৪০ টাকা ছাড়িয়ে যাওয়ার পর ১৪ সেপ্টেম্বর সরকার এর সর্বোচ্চ খুচরা মূল্য ৩৬ টাকা নির্ধারণ করে দেয়। কিন্তু এই দরে হিমাগার থেকেই আলু ছাড়তে রাজি ছিলেন না ব্যবসায়ীরা।
Leave a Reply