আলু আমদানি করবে সরকার

আলু আমদানি করবে সরকার

অনলাইন ডেস্ক:

বাজার পরিস্থিতি বিবেচনায় আলুর বাজারদর স্থিতিশীল রাখতে আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. হায়দার আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় বাজারে আলু সরবরাহ বৃদ্ধি ও বাজারদর স্থিতিশীল রাখতে আলু আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগ্রহী আমদানিকারকদের বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করার অনুরোধ জানানো হলো।

সম্প্রতি আলুর বাজার পরিস্থিতি নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে এক প্রতিবেদন পাঠিয়েছে ভোক্তা অধিদপ্তর। সেখানে আমদানির এই সুপারিশ করা হয়।

গত ১৪ সেপ্টেম্বর আলু, দেশি পিয়াজ ও ডিমের দাম বেঁধে দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়। তবে নির্ধারিত সেই দাম সরকার কার্যকর করতে পারেনি। দেড় মাস ধরে বাড়তি দামেই এসব পণ্য কিনেছেন ক্রেতারা। এবার বিদেশ থেকে আলু আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme