আল নাসরের জয়ে রোনালদোর গোল

আল নাসরের জয়ে রোনালদোর গোল

ronaldo
file photo

ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে সৌদি প্রো লিগে আল ইত্তিফাকের বিপক্ষে ৩–০ ব্যবধানে জয় পেল আল নাসর। এদিন আল নাসর কোচ স্টেফানো পিওলি নিজের অভিষেকও রাঙালেন দারুণভাবে। দলের জয়ে বাকি দুই গোল পেয়েছে সালেম–আল নাজদি ও তালিসকা।

প্রতিপক্ষের মাটে ৩৩তম মিনিটে পেনাল্টি থেকে ম্যাচের প্রথম গোলটি করেন রোনালদো, যেটি এ মৌসুমে প্রো লিগে তার তৃতীয় গোল। আর সব মিলিয়ে জাতীয় দল ও দেশের হয়ে এ মৌসুমে রোনালদোর গোল ৮ ম্যাচে ৭টি। সঙ্গে আছে দুটি অ্যাসিস্টও (গোল বানানো)।

জাতীয় দল ও ক্লাব ক্যারিয়ার মিলিয়ে হাজার গোল থেকে ‘সিআর সেভেন’ এখন আর ৯৮ গোল দূরে। যে ছন্দে রোনালদো গোল করে চলেছেন, হাজার গোলের মাইলফলক একেবারে অসম্ভবও নয়।

এরপর সালেম–আল নাজদি ৫৬ ও তালিসকা ৭০তম মিনিটে গোল করে দলের জয় নিশ্চিত করেন।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme