আল-নাসরের সঙ্গে তিক্ততা, পুরনো ক্লাব ম্যানইউতেই ফিরছেন রোনালদো?

আল-নাসরের সঙ্গে তিক্ততা, পুরনো ক্লাব ম্যানইউতেই ফিরছেন রোনালদো?

ronaldo
file photo

নিজেদের পুরনো তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে পুনরায় ওল্ড ট্র্যাফোর্ডে ফিরিয়ে আনার আলোচনা চালাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। আল-নাসর ক্লাবের সঙ্গে রোনালদোর বনিবনা না হওয়ায় ক্যারিয়ারের ইতি টানতে রোনালদোও ম্যানইউতে ফিরতে আগ্রহী বলে জানা গেছে।

মঙ্গলবার এক প্রতিবেদনে এ দাবি করেছে ফুটবলভিত্তিক ওয়েবসাইট ফটমব।

ক্যারিয়ারে দুই দফায় ম্যানইউতে খেলেছেন রোনালদো। প্রথম দফায় ম্যানইউতে এক রূপকথার শুরু করেছিলেন তিনি। তবে দ্বিতীয় দফার বিদায়টা বিষাদময় এক অধ্যায় হয়ে রয়েছে।

প্রথম দফায় ২০০৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত স্যার অ্যালেক্স ফার্গুসনের অধীনে একজন প্রতিভাবান তরুণ থেকে বিশ্বসেরা খেলোয়াড়ে পরিণত হন। এই সময়ে তিনি ৩টি প্রিমিয়ার লিগ, ১টি চ্যাম্পিয়ন্স লিগ এবং নিজের প্রথম ব্যালন ডি’অর জেতেন।

দ্বিতীয় দফায় ২০২১ সালে দীর্ঘ ১২ বছর পর ক্লাবে ফেরেন রোনালদো। দলে ফিরে প্রথম মৌসুমেই দলের সর্বোচ্চ গোলদাতা (২৪ গোল) হন। তবে দলীয় ব্যর্থতা এবং কোচ এরিক টেন হ্যাগের সাথে বিবাদের জেরে সম্পর্কের অবনতি ঘটে। একটি বিতর্কিত সাক্ষাৎকারের পর ২০২২ সালে তিক্ততার মধ্য দিয়ে তার ওল্ড ট্র্যাফোর্ড ছেড়ে সৌদি প্রিমিয়ার লিগের ক্লাব আল-নাসরে যোগ দেন তিনি।

এদিকে, সম্প্রতি আল-নাসরের সঙ্গে রোনালদোর সম্পর্কের অবনতি হয়েছে। ক্লাবের ধারাবাহিক ব্যর্থতা এবং কৌশলগত মতপার্থক্যই এর প্রধান কারণ। প্রতিদ্বন্দ্বী ক্লাব আল-হিলালের আধিপত্যের কারণে বড় শিরোপা জিততে না পারায় অনেকটাই হতাশ রোনালদো। এছাড়া, কোচিং স্টাফের সিদ্ধান্ত এবং ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ম্যানেজমেন্টের সাথে তার দূরত্বের সৃষ্টি হয়েছে। ফলে ওল্ড ট্র্যাফোর্ডে ফেরার কথা ভাবতে শুরু করেছেন রোনালদো।

এদিকে, বার্সেলোনাতেই থাকতে অনড় অবস্থানে রয়েছেন লোনে থাকা মার্কাস রাশফোর্ড। ম্যানইউ কোচ মাইকেল ক্যারিক তাকে ফিরিয়ে আনতে চাইলেও রাশফোর্ড বার্সেলোনাতেই থাকার সিদ্ধান্তে অটল। বার্সায় থাকতে তিনি তার বেতন কমাতেও রাজি আছেন।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme