নিউজ ডেস্ক:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে ইউটিউব-ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যম থেকে অসত্য ও উসকানিমূলক তথ্যসংশ্লিষ্ট নয় হাজার ৫৯৮টি লিংক অপসারণ করা হয়েছে। সোমবার সংসদ অধিবেশনে স্বতন্ত্র সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর এক প্রশ্নের লিখিত জবাবে এ তথ্য জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
তিনি জানান, ইউটিউব ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমের অসত্য ও উসকানিমূলক তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অন্তর্ভুক্ত নয়।
সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে বিভিন্ন প্লাটফর্ম থেকে অসত্য ও উস্কানিমূলক তথ্যসংশ্লিষ্ট ৯৫৯৮টি লিংক অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সংসদ সদস্যের সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানান, দেশে বর্তমানে ১৯ কোটি মোবাইল সিম গ্রাহক রয়েছেন।
এ ছাড়া ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১৩ কোটি ১৪ লাখ। ইন্টারনেটে ২০ লাখ যুবকের কর্মস্থান হচ্ছে, আইটিতে কাজ করছে ৬ লাখ ৯০ হাজার যুবক। এরা দেশে প্রতি বছরে এক দশমিক ৯ বিলিয়ন ইউএস ডলায় আয় করছে।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রী ও তার ছেলে সজিব ওয়াজেদ জয়ের একান্ত প্রচেষ্টায় দেশে ১৭টি মোবাইল ফোন সেট নির্মাতা কোম্পানি প্লান্ট স্থাপন করেছে। দেশে যে সব মোবাইল ফোন বিক্রি হয়, তার ৯৫ ভাগ এখানে তৈরি হয়।
Leave a Reply