নিউজ ডেস্ক
বছরের প্রথম দিনই জানা গিয়েছিল দেবের নতুন ছবিতে থাকছেন শাকিব খানের ‘প্রিয়তমা’ ছবির নায়িকা ইধিকা পাল। ছবির নাম ‘খাদান’। কিন্তু সবকিছু চূড়ান্ত হওয়ার পরেও খবরটি আড়ালেই রেখেছিলেন অভিনেত্রী। দেবের মতো অভিনেতার বিপরীতে সুযোগ পেয়ে উচ্ছ্বসিত ইধিকা।
বললেন, খুব ভাল লাগছে। আমি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। তার সঙ্গে চাই আগের মতো এ বারেও যেন দর্শক আমার পাশে থাকেন।’
এর আগে সোহম চক্রবর্তীর সঙ্গে টলিউডে একটি ছবির শুটিং শুরু করেছিলেন ইধিকা। সেই ছবির শুটিং এখনও বাকি রয়েছে। সেদিক থেকে ‘খাদান’ হতে চলেছে টালিউডে তার সিনেমা।
ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ‘প্রিয়তমা’ ছবিতে অভিনয় করেছেন ইধিকা। ঢালিউডের ‘কবি’ নামের একটি ছবিতে শরিফুল রাজের বিপরীতে অভিনয় করছেন তিনি। এরপরই যুক্ত হলেন দেবের সিনেমায়। আপাতত ‘খাদান’র প্রস্তুতি জোরকদমে শুরু করেছেন ইধিকা।
Leave a Reply