ঈদুল আজহার তারিখ ঘোষণা করল কাতার

ঈদুল আজহার তারিখ ঘোষণা করল কাতার

পুরনো ছবি

কাতারের জ্যোতির্বিজ্ঞানভিত্তিক প্রতিষ্ঠান কাতার ক্যালেন্ডার হাউস জানিয়েছে, ১৪৪৭ হিজরি সালের জিলহজ মাস শুরু হবে আগামী ১৮ মে (সোমবার)। সে হিসাবে আগামী ২৭ মে (বুধবার) পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।

প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ড. ফয়সাল আল আনসারি বলেন, শনিবার স্থানীয় সময় রাত ১১টা ২ মিনিটে (গ্রিনিচ মান সময় রাত ৮টা ২ মিনিট) জিলহজ মাসের চাঁদের দেখা মিলবে।

তিনি জানান, ওই দিন সূর্যাস্তের সময় নতুন চাঁদের জন্ম না হওয়ায় কাতারসহ আরব ও মুসলিম বিশ্বের কোথাও শনিবার সন্ধ্যায় নতুন চাঁদ দেখা সম্ভব হবে না।

কাতার ক্যালেন্ডার হাউসের তথ্যমতে, চাঁদের পৃথিবীকে কেন্দ্র করে আবর্তনের ওপর ইসলামী মাসের শুরু ও শেষ নির্ভর করে। অন্যদিকে সূর্যকে কেন্দ্র করে পৃথিবীর আবর্তনের মাধ্যমে গ্রেগরিয়ান মাস নির্ধারিত হয়।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme