ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

পুরনো ছবি

ইসলামিক মাস জিলহজের চাঁদ আগামী ১৭ মে দেখা যেতে পারে। সেই হিসেবে পবিত্র ঈদুল আজহা আগামী ২৭ মে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে এক জ্যোতির্বৈজ্ঞানিক বিশ্লেষণের বরাতে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজ

আবুধাবিভিত্তিক ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিকাল সেন্টার জানিয়েছে, ২০২৬ সালের ১৭ মে ইসলামী দেশগুলোতে জিলহজ মাসের চাঁদ পর্যবেক্ষণ করা হতে পারে। ওই দিন পূর্ব এশিয়া, দক্ষিণ আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার কিছু অঞ্চল থেকে টেলিস্কোপের সাহায্যে চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

কেন্দ্রটি আরও জানায়, মধ্য ও পশ্চিম এশিয়া, উত্তর আফ্রিকা এবং আমেরিকার অধিকাংশ অঞ্চল থেকে খালি চোখেও চাঁদ দেখা যেতে পারে।

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, আগামী ১৮ মে ১৪৪৭ হিজরি সালের জিলহজ মাসের প্রথম দিন হওয়ার সম্ভাবনা রয়েছে। সে অনুযায়ী অধিকাংশ ইসলামী দেশে ২৭ মে বুধবার পবিত্র ঈদুল আজহার প্রথম দিন হতে পারে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme