নিউজ ডেস্ক:
পবিত্র ঈদুল ফিতর ও পয়লা বৈশাখের ছুটি চলাকালে দেশের হাসপাতালগুলোর চিকিৎসা ব্যবস্থা নিজে মনিটরিং করার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
মঙ্গলবার সচিবালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা জানান।
দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ডা. সামন্ত লাল সেন বলেন, ডেঙ্গুটা নিয়ন্ত্রণে সচেতনতা বেশি জরুরি। ডেঙ্গু রোগী সঠিক সময়ে হাসপাতালে ভর্তি না হওয়ার কারণেই মারা যাচ্ছেন। এ সময় ডেঙ্গুর উপদ্রব বন্ধ করতে হবে বলেও উল্লেখ করেন মন্ত্রী।
Leave a Reply