উনি সব কিছু এমন ষড়যন্ত্র বইলা চালায়ে যাইতে চায় ক্যান!

উনি সব কিছু এমন ষড়যন্ত্র বইলা চালায়ে যাইতে চায় ক্যান!

অনলাইন ডেস্ক:

আলোচিত চিত্রনায়িকা বুবলী ও গানবাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপসের ‘প্রেম’ নিয়ে তুমুল চর্চা চলছে। তাপসের স্ত্রী ফারজানা মুন্নীর ফেসবুক অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়, তাপস-বুবলীর সম্পর্কের কথা। যদিও ঘন্টা কয়েক মধ্যেই সেটি ‘অ্যাকাউন্ট হ্যাকড’ বলে সাফ জানিয়ে দেন মুন্নী।

কিন্তু গেল শুক্রবার রাতে নতুন করে ছড়িয়ে পড়ে একটি কথোপকথনের অডিও রেকর্ড। যেখানে মুন্নীর কণ্ঠে শোনা যায়- সেদিন ফেসবুক হ্যাকড হয়নি। পারিবারিকভাবে সেটেল্ড করার পর মুন্নীকে ‘অ্যাকাউন্ড হ্যাকড হয়েছে’ উল্লেখ করে একটি পোস্ট দিতে বাধ্য করা হয়।

প্রসঙ্গটি নিয়ে শনিবার কথা বলতে বাধ্য হন বুবলী। জানান, তার বিরুদ্ধে ‘নোংরা ষড়যন্ত্র’ হচ্ছে। আর শিগগিরই সংবাদ সম্মেলন করে সমস্ত কিছু প্রমাণসহ কথা বলবেন এই চিত্রনায়িকা। এসব চর্চার মধ্যেই রহস্যময় এক পোস্ট দিলেন আরেক চিত্রনায়িকা পরীমণি। যেখানে তিনি একটি প্রশ্ন ছুড়ে দিয়েছেন। লিখেছেন, ‘উনি সব কিছু এমন ষড়যন্ত্র বইলা চালায়ে যাইতে চায় ক্যান!’

যার উত্তর ফেসবুকেই দেওয়ার চেষ্টা করেছেন অনেকে। সেখানেও প্রত্যুত্তরে ছিলেন পরী। একজন লিখেছেন, ‘খেলা শুরু!’ উত্তরে পরী লিখেছেন, ‘শেষ সিন চলতেছে।’ এরপর প্রশ্ন আসে, ‘ব্রডকাস্টিংয়ের দায়িত্ব নিল কে?’ পরী জানান, ‘বড়জন!’

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme