নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, ‘আগের নির্বাচনগুলোর থেকে আগামী উপজেলা নির্বাচনের সময় আইন-শৃঙ্খলার দিক থেকে কঠোর থাকবে নির্বাচন কমিশন। সেনাবাহিনী থাকবে না তারপরও অন্যান্য বাহিনীর সদস্যরা এ সময় সচেষ্ট থাকবে।’
রবিবার বিকেলে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নির্বাচন কমিশনার জানান, ‘অবাধ,সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য সবধরনের প্রচেষ্টা থাকবে নির্বাচন কমিশনের।
নির্বাচন কমিশন আশা করে এই নির্বাচনেও ভোটারের উপস্থিতি সন্তোষজনক থকবে। আমরা সেই আশা করছি ‘
Leave a Reply