উপজেলা ভোটে নারীদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ

উপজেলা ভোটে নারীদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ

নিউজ ডেস্ক:


আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নারী ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

সোমবার সংস্থাটির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত নির্দেশনাটি ইতোমধ্যে মাঠ পর্যায়ে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

নির্দেশনায় বলা হয়েছে, সকল প্রকার ভোটারদের বিশেষ করে নারী ভোটারদের নির্ভয়ে ও নির্বিঘ্নে ভোটদানের জন্য উদ্বুদ্ধ করতে হবে। এই উদ্দেশ্যে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করণের লক্ষ্যে গৃহীত কার্যকলাপ সম্পর্কে যেন সকল শ্রেণির ভোটার পূর্ব হতে নিশ্চিত হতে পারেন তা উপযুক্ত প্রচারের মাধ্যমে সংশ্লিষ্ট সকলকে অবহিত করতে হবে।

ভোটাররা নির্বিঘ্নে ও স্বচ্ছন্দে ভোটকেন্দ্রে আসতে পারেন সে উদ্দেশ্যে অনুকূল পরিবেশ সৃষ্টির জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী ভ্রাম্যমাণ দলের টহলের ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ভোটকেন্দ্রে মোতায়েনসহ চিহ্নিত গোলযোগপূর্ণ ভোটকেন্দ্রগুলো বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েনের ব্যবস্থা করতে হবে। সেই সঙ্গে ঝুঁকিপূর্ণ এলাকা এবং ভোটকেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme