একদিনে পেঁয়াজের দাম ৮০ টাকা বাড়ে কীভাবে: বাণিজ্য সচিব

একদিনে পেঁয়াজের দাম ৮০ টাকা বাড়ে কীভাবে: বাণিজ্য সচিব

নিউজ ডেস্ক:


ভারত সরকার পেঁয়াজ রপ্তানি বন্ধ করলো আর দেশে একদিনের ব্যবধানে পণ্যটির দাম হঠাৎ করে বেড়ে গেলো! এটা ব্যবসায়ীদের দায়িত্বশীল আচরণ নয় বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

রবিবার রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে ভ্যাট দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বাণিজ্য সচিব এই কথা বলেন।

একদিনের ব্যবধানে দাম ৮০ টাকা বাড়ে কীভাবে? এমন প্রশ্ন রেখে তপন কান্তি ঘোষ বলেন, যিনি একদিন আগে ১২০ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি করলেন, পরদিন কীভাবে সেটার দাম ২০০ টাকা হয়ে গেলো? দাম বাড়তে তো সময় লাগার কথা। কিন্তু এক্ষেত্রে ব্যবসায়ীরা বাড়তি লাভের আশায় কোনো নৈতিকতা দেখালেন না।

বাণিজ্য সচিব বলেন, নিত্যপণ্যের সংকট তৈরি হলেই অনেক ব্যবসায়ী এর সুযোগ নিয়ে থাকেন। গতকাল হঠাৎ করে পেঁয়াজের দাম ৭০ থেকে ৮০ টাকা বেড়ে গেছে। এটা অবশ্যই দায়িত্বশীল আচরণ নয়। ব্যবসায়ীদের বুঝতে হবে দেশের জনগণের জন্যই ব্যবসা।

তপন কান্তি ঘোষ বলেন, লাভ ছাড়া তো ব্যবসা করবেন না। কিন্তু যে পণ্যের মূল্য ১২০ টাকা, এক রাতের মধ্যে পেঁয়াজের দাম ২০০ টাকা কীভাবে হয়? ভারত রপ্তানি বন্ধ মাত্রই ঘোষণা দিয়েছে, সে কারণে পরদিনই দাম বাড়তে পাড়ে না।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme