ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ১৯ জন। এরমধ্যে ঢাকা মহানগরের ৫ জন ও ঢাকার বাইরের ১৪ জন রোগী।
বৃহস্পতিবার সকাল ৮ টা পর্যন্ত দেশের ডেঙ্গু পরিস্থিতির এমন তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ সময়ে আক্রান্তদের মধ্যে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
চলতি বছরে এ পর্যন্ত দুই হাজার ১০৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হলেন। এরমধ্যে ৮০৮ জন নারী ও এক হাজার ২৯৫ পুরুষ। এ সময়ে আক্রান্তদের মধ্যে মারা যাওয়া ২৪ জনের মধ্যে ১৩ জন নারী ও ১১ জন পুরুষ।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, হাসপাতালে ভর্তি রোগীর ৩১ দশমিক ৮৪ শতাংশ ঢাকায় ও ঢাকার বাইরে ৬৮ দশমিক ১৬ শতাংশ।
Leave a Reply