একদিনে ৪৪ জনের করোনা শনাক্ত

একদিনে ৪৪ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক


দেশে করোনায় শনাক্ত আরও ৪৪ জন হয়েছে। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষায় এ সব রোগী শনাক্ত হয়। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৭৭টি। প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ৯ দশমিক ২২ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতর জানায়, কোভিড-১৯ শুরুর পর থেকে এ পর্যন্ত দেশে ২০ লাখ ৪৭ হাজার ৭৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪৮৪ জন। এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৮ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme