একসঙ্গে বসবাস করছেন বিজয়-রাশমিকা!

একসঙ্গে বসবাস করছেন বিজয়-রাশমিকা!

বিনোদন ডেস্ক


গুঞ্জন ছিল আগামী ফেব্রুয়ারিতেই বাগদন সেরে ফেলবেন দক্ষিণের দুই জনপ্রিয় তারকা বিজয় দেবেরকোন্ডা এবং রাশ্মিকা মান্দানা। অনুরাগীরাও অপেক্ষায় ছিলেন সেই মুহূর্তের। তবে হঠাৎ করেই নতুন খবর শোনা যাচ্ছে এই জুটিকে ঘিরে। বর্তমানে একসঙ্গেই বসবাস করছেন দুজন। তবে এখনই বিয়ের পরিকল্পনা নেই তাদের!

কিছু দিন আগে, নিউজ ১৮ তেলুগুর একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে বিজয় দেবেরকোন্ডা এবং রাশ্মিকা মান্দানা ফেব্রুয়ারিতে বাগদান করতে যাচ্ছেন। দুই তারকার বাগদানের বিষয়ে আনুষ্ঠানিক কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি যদিও। তবে হিন্দুস্তান টাইমসের সর্বশেষ প্রতিবেদন অনুসারে, এই জুটি ফেব্রুয়ারিতে বা শীগগিরই বাগদান করবেন না। তাদের ঘনিষ্ঠ একটি সূত্র হিন্দুস্তান টাইমসকে জানিয়েছে, ‘তারা একসাথে বসবাস করছে, তাদের সম্পর্ক যেমন চলছে তাতে উভয়ে খুশি এবং সন্তুষ্ট।

এই মুহুর্তে বাগদানের প্রয়োজন বোধ করছেন না তারা। না। এছাড়াও দুজনেই এই মুহূর্তে নিজেদের কাজের দিকে মনোনিবেশ করছেন। পেশাগত ব্যস্ততায় রয়েছেন। তাই শিগগিরই বাগদানের পরিকল্পনা নেই তাদের।’

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme