এক সিনেমায় শাহরুখ, সালমান ও আমির

এক সিনেমায় শাহরুখ, সালমান ও আমির

নিউজ ডেস্ক:

এবার এক ছবিতে অভিনয় করছেন বলিউডের তিন খান শাহরুখ, সালমান ও আমির। আর এ প্লানটি করেছেন স্বয়ং বলিউডের ভাইজান সালমান খান।এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম সংবাদ প্রতিদিন।

প্রতিবেদনে বলা হয়েছে, শাহরুখের পাঠান বা জওয়ান ছবির মতো সালমানের টাইগার-৩ ব্যবসা করতে না পারলেও, এই ছবি বক্স অফিসে সুপারহিট। বহুদিন পর হিটের স্বাদ পেয়ে আপ্লুত সালমান খানও। সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে সেই উচ্ছ্বাস চোখে পড়ল সালমানের চোখে মুখে।

বলিউডের ভাইজান জানান, পাঠান ছবিতে আমি হাজির ছিলাম। টাইগার ৩-তে শাহরুখ। আমাদের এই জুটি অনেকটা শোলের জয়-বীরুর মতো। যেখানে আমি বীরু এবং শাহরুখ জয়।

ঠিক তখনই কথায় কথায় আমির খানের প্রসঙ্গও টেনে আনলেন সালমান। আমিরের উদ্দেশে তিনি বলেন, গুপ্তচর নিয়ে ছবিতে আমি আর শাহরুখ তো আছি। এবার আমিরও এই দলে যোগ দিক। তিনজন একসঙ্গে এলে বক্স অফিস কেঁপে যাবে!

গুঞ্জন উঠেছে, ইতিমধ্যেই সালমান খান টাইগার-৪ তৈরির প্ল্যান শুরু করে দিয়েছেন। ৩ বছর পর টাইগার-৪ মুক্তি পাবে সিনেমাটি। সেই ছবিতেই একসঙ্গে তিন খানকে দেখা যাবে নাকি, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme