নিউজ ডেস্ক:
ছাত্রলীগের দুই নেতাকে মারধরের অভিযোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এডিসি হারুন অর রশিদকে এপিবিএনে বদলি করা হয়েছে। রবিবার পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন স্বাক্ষরিত এক আদেশে তাকে বদলি করা হয়।
এর আগে এদিন সকালে রমনা বিভাগের এডিসি হারুন অর রশিদকে প্রত্যাহার করা হয়।
হারুন অর রশিদের বিরুদ্ধে কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে শাহবাগ থানায় ধরে নিয়ে বেদম পেটানোর অভিযোগ উঠেছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন একজন।
ছাত্রলীগের ওই দুই নেতা হলেন- ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের সভাপতি আনোয়ার হোসেন নাঈম এবং বিজ্ঞানবিষয়ক সম্পাদক ও ঢাবি শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ মুনিম।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেকোনো আন্দোলনে শিক্ষার্থীদের লাঠিপেটা করা তার নিয়মিত কাজ। খবরের শিরোনাম হয়েছেন কখনো শিক্ষকদের পিটিয়ে আবার কখনো নারীদের সঙ্গে খারাপ আচরণ করে। এমনকি নিজ সহকর্মীকেও চড় মেরে সমালোচিত হয়েছিলেন এডিসি হারুন।
Leave a Reply