এনসিপির প্রার্থী তালিকায় তাসনিম জারাসহ ১৪ নারী

এনসিপির প্রার্থী তালিকায় তাসনিম জারাসহ ১৪ নারী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থীদের তালিকা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (১০ ডিসেম্বর) সকালে দলের সদস্যসচিব আখতার হোসেন প্রাথমিকভাবে ১২৫ জনের নাম ঘোষণা করেন।

বিভিন্ন আসনে মনোনয়ন পাওয়া এনসিপির নারী প্রার্থীদের মধ্যে ঢাকা- ৯ আসন থেকে লড়বেন ডা. তাসনিম জারা। এ ছাড়া নওগাঁ- ৫ আসন থেকে মনিরা শারমিন ও সিরাজগঞ্জ-৩ আসন থেকে দিলশানা পারুল প্রার্থী হয়েছেন। এদিকে ঢাকা-১৭ আসনে বাংলাদেশের জাতীয় পার্টি-বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থর সঙ্গে লড়বেন এনসিপি প্রার্থী ডা. তাজনূভা জাবীন।

এ ছাড়া সিরাজগঞ্জ-৪ আসনে দ্যুতি অরণ্য চৌধুরী (প্রীতি); ঝালকাঠি-১ আসনে ডা. মাহমুদা আলম মিতু; ময়মনসিংহ-১১ আসনে তানহা শান্তা; ঢাকা-১২ আসনে নাহিদা সারওয়ার নিভা; ঢাকা-২০ আসনে ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ; ফরিদপুর-৩ আসনে সৈয়দা নীলিমা দোলা; চাঁদপুর-২ আসনে ইসরাত জাহান বিন্দু; নোয়াখালী-৫ আসনে এডভোকেট হুমায়রা নূর; চট্টগ্রাম-১০ আসনে সাগুফতা বুশরা মিশমা এবং খাগড়াছড়ি আসনে অ্যাডভোকেট মনজিলা সুলতানাসহ মোট ১৪টি আসনে নারী প্রার্থী দিয়েছে এনসিপি।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme