এপ্রিলে সড়কে ঝরেছে ৬৭৯ প্রাণ: রোড সেফটি ফাউন্ডেশন

এপ্রিলে সড়কে ঝরেছে ৬৭৯ প্রাণ: রোড সেফটি ফাউন্ডেশন

প্রতিকী ছবি

অনলাইন ডেস্ক:


গত এপ্রিল মাসে সারাদেশে ৬৭২টি সড়ক দুর্ঘটনায় ৬৭৯ জন নিহত এবং ৯৩৪ জন আহত হয়েছেন। নিহতের মধ্যে নারী ৯৩ ও শিশু ১০৮ জন।

রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সড়ক নিরাপত্তা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান রোড সেফটি ফাউন্ডেশন। সংগঠনটি ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে।

রোড সেফটি ফাউন্ডেশন জানিয়েছে, এপ্রিলে ৬৭২টি দুর্ঘটনার মধ্যে ৩১৬টি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে। এতে ২৫৯ জন মারা যান, যা মোট নিহতের ৩৮ দশমিক ১৪ শতাংশ। আর মোটরসাইকেল দুর্ঘটনার হার ৪৭ শতাংশ।

এপ্রিলে দুর্ঘটনায় মোট নিহতদের মধ্যে ১১৩ জন পথচারী, যা মোট নিহতের ১৬ দশমিক ৬৪ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৯৬ জন, অর্থাৎ ১৪ দশমিক ১৩ শতাংশ। এসময়ে ৭টি নৌ-দুর্ঘটনায় ৯ জন নিহত, ৬৮ জন আহত হয়েছেন। ৩৮টি রেল-ট্রাক দুর্ঘটনায় ৪৫ জন নিহত এবং ২৪ জন আহত হয়েছেন।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme