এবার আলভীর সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন তিথি

এবার আলভীর সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন তিথি

স্ত্রী ইকরা আত্মহত্যার ঘটনা ঘিরে দেশজুড়ে সমালোচনায় মুখে পড়েছেন ছোটপর্দার পরিচিত অভিনেতা জাহের আলভী। অভিযোগ ওঠে জাহের আলভীর পরকীয়ার জেরেই আত্মহত্যা করেছেন ইকরা। গুঞ্জন রয়েছে আলভীর সঙ্গে ছোটপর্দার অভিনেত্রী ইফফাত আর তিথির প্রেমের সম্পর্ক রয়েছে।

নানা আলোচনা-সমালোচনা ও গুঞ্জনের পর এবার মুখ খুললেন অভিনেত্রী তিথি। প্রেমের গুঞ্জন বিষয়ে তিনি বলেন, তার (আলভী) সঙ্গে আমি দীর্ঘদিন ধরে কাজ করছি। কোনো অফিসে যখন আপনার কলিগ থাকে, আপনি যখন তার সঙ্গে চার-পাঁচ বছর অফিস করবেন, তখন আপনার সঙ্গে তার ভালো বন্ধুত্ব হতেই পারে। আমি আগেও বলছি যে, ইন্ডাস্ট্রিতে আলভী আমার সবচেয়ে ভালো বন্ধু। আগেও অনেক সাক্ষাৎকারে এই কথাটা বলছি।

দেশে ফেরার প্রসঙ্গে তিথি বলেন, অনেকেই অভিযোগ করছেন ‘আলভী তার স্ত্রীকে শেষ দেখা দেখতে আসেননি, তার গার্লফ্রেন্ডকে নিয়ে নেপালে ঘুমিয়ে আছে’—এটা ভুল কথা। আমি পুরো টিমের সঙ্গে গতকাল (২ মার্চ) দেশে এসেছি। যেদিন ইকরা আত্মহত্যা করে ওইদিন একটা টিকিটের জন্য অনেক জায়গায় ফোন দেওয়া হয়েছে। প্রথম দিন কোথাও টিকিট পাওয়া যায়নি। পরের দিন টিকিট ব্যবস্থা করে টিমের সবাই দেশে ফিরেছি।

গত ২৮ ফেব্রুয়ারি মিরপুর ডিওএইচএসের একটি বাসা থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ইকরার মরদেহ উদ্ধার করেন পরিবারের সদস্যরা। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme