অনলাইন ডেস্ক:
‘প্রিয়তমা’ সিনেমায় শাকিব খানের সঙ্গে সাফল্য লাভের পর এবার শরীফুল রাজের নায়িকা হতে যাচ্ছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল!
রাজ-ইধিকা জুটিয়ে হয়ে পর্দা আসা এখনো অফিসিয়াল ঘোষণা না হলেও সূত্রের খবর বলছে, প্রাথমিক আলোচনা চূড়ান্ত হয়েছে।
শোনা যাচ্ছে, ছবিটির ব্যাপারে চূড়ান্ত আলোচনা করতে কলকাতা যাচ্ছেন শরীফুল রাজ। যদিও শরীফুল রাজ বলছেন, এবার একান্তই ব্যক্তিগত ভ্রমণ তার। তবে খুব শিগগিরই নতুন কাজে হাত দেবেন।
শরীফুল রাজের সঙ্গে ইধিকা পালের এই নতুন সিনেমাটি চলতি মাসের শেষদিকেই ঘোষণা দেওয়া হবে বলে জানা গেছে।
Leave a Reply