এবার এনসিপি নেতাকে প্রকাশ্যে গুলি

এবার এনসিপি নেতাকে প্রকাশ্যে গুলি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় কমিটির আহ্বায়ক মো. মোতালেব শিকদারকে প্রকাশ্যে গুলি করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে গুলিবিদ্ধ হন তিনি। সোনাডাঙ্গা থানা এলাকায় এ ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্বৃত্তদের ছোড়া একটি গুলি মোতালেব শিকদারের কানের পাশ দিয়ে ঢুকে বেরিয়ে যায়।

এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু ফেসবুক পোস্টে বলেন, ‘এনসিপির খুলনা বিভাগীয় প্রধান এবং শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারের ওপর কিছুক্ষণ আগে গুলি চালানো হয়েছে। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজে নেওয়া হয়েছে।’

প্রাথমিকভাবে জানা গেছে, হামলার কারণ ও সংশ্লিষ্টদের বিষয়ে তদন্ত শুরু হয়েছে। পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ঘটনার বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশের প্রস্তুতি নিচ্ছে। এনসিপির শীর্ষ নেতারা হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দ্রুত তদন্ত ও অভিযুক্তদের শনাক্ত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

এর আগে গত ১২ ডিসেম্বর দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে পল্টন থানাধীন বক্স কালভার্ট রোডে অটোরিকশায় থাকা হাদিকে লক্ষ্য করে গুলি চালায় মোটরসাইকেলে থাকা দুষ্কৃতকারীরা। ওই ঘটনায় ১৪ ডিসেম্বর পল্টন থানায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে পল্টন থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme