এবার মনোনয়ন কিনলেন নায়ক রুবেল

এবার মনোনয়ন কিনলেন নায়ক রুবেল

নিউজ ডেস্ক:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ক্ষমতাসীন আওয়ামী লীগ দল তৃতীয় দিনের মতো মনোনয়ন ফরম বিক্রি করছে এবং এ কার্যক্রম শুরুর প্রথম তিন ঘণ্টায় ৩৩৫টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।

এরমধ্যে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি, শাকিল খান এবং অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক। এবার একই দলের জন্য মনোনয়ন কিনলেন চিত্রনায়ক রুবেল।

সোমবার বরিশাল-৩ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তিনি।

মনোনয়ন কেনার পর সাংবাদিকদের এই নায়ক বলেন, অভিনয় জগতের অন্যান্যদের মতো আমি নতুন করে রাজনীতিতে আসিনি। আমার শেকড়ই আওয়ামী লীগের। আমি হঠাৎ করে রাজনীতিতে আসিনি। আমি ছাত্রজীবনে ছাত্রলীগে জড়িত ছিলাম, তখন থেকেই জয় বাংলা স্লোগান দিয়ে আসছি। আমার পরিবার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে তাই রাজনৈতিক জ্ঞান যথেষ্ট আছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন যাত্রার সঙ্গী হওয়ার আশা ব্যক্ত করে চিত্রনায়ক রুবেল বলেন, আমি আশাবাদী প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দিবেন।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme