নিউজ ডেস্ক:
নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা বলেছেন, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সংসদ সদস্যদের বিরুদ্ধে কোনো দলীয় প্রভাব খাটানোর তথ্য প্রমাণ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। সংসদ সদস্যগণ এলাকায় অবস্থান করতে পারবেন, ভোট দিতে পারবেন কিন্তু কোনো প্রচার-প্রচারনা করতে পারবেন না। এমপি-মন্ত্রীদের জনসভার একই মঞ্চে প্রার্থী উপস্থিত থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।
শনিবার দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফরের সভাপতিত্বে লালমনিরহাট, কুড়িগ্রাম ও নিলফামারী জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, রিটার্নিং কর্মকর্তা ও প্রার্থীগণের সাথে মতবিনিময় সভা শেষে এসব কথা বলেন তিনি।
নির্বাচন কমিশনার বলেন, কোনো প্রার্থীর বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ এলে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা দেখবেন, আইনগত ব্যবস্থা নেবেন। তবে তথ্য গোপনের কোনো অভিযোগ নির্বাচন কমিশন পাননি। ে ভোটারদের উপস্থিতির জন্য নির্বাচন কমিশন থেকে সচেতনতামূলক প্রচারনাসহ নানা পদক্ষেপ নেয়া হয়েছে।
Leave a Reply