নিজস্ব প্রতিবেদন
চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষার প্রকাশিত ফল পুনঃনিরীক্ষণের আবেদন জমা শুরু হবে সোমবার (১৩ মে) থেকে। আবেদন গ্রহণ চলবে আগামী ১৯ মে পর্যন্ত। ফল পুনঃনিরীক্ষণে প্রতি পত্রের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১২৫ টাকা।
রবিবার (১২ মে) ঢাকা শিক্ষা বোর্ডের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এসএমএসের মাধ্যমে ফল পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারবে শিক্ষার্থীরা।
প্রতিটি বিষয় ও প্রতি পত্রের জন্য ১২৫ টাকা হারে চার্জ কাটা হবে। যেসব বিষয়ের দুটি পত্র (প্রথম ও দ্বিতীয় পত্র) রয়েছে, সেসব বিষয়ের ফল পুনঃনিরীক্ষার আবেদন করলে মোট ২৫০ টাকা ফি কাটা হবে।
আবেদন কিভাবে করবেন জানতে নিচের ভিডিওটি দেখুন
Leave a Reply