ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করলেন মাহি

ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করলেন মাহি

অনলাইন ডেস্ক:


স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের আগে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি।

মঙ্গলবার বিকেলে ঢাকা জেলা আওয়ামী লীগের তেজগাঁও কার্যালয়ে ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করেন তিনি।

মাহি জানান, আজ রাতেই ঢাকা ত্যাগ করছেন তিনি। এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কাছ থেকে দোয়া নিতেই এই সৌজন্য সাক্ষাৎ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে জনপ্রিয়তার। ভোটারদের কাছে যার জনপ্রিয়তা বেশি, তিনিই জয়ী হবেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করলেও আমি একজন আওয়ামী লীগের কর্মী। যেহেতু গতকাল আমার মনোনয়ন বৈধ ঘোষণা হয়েছে, তাই আজ রাতেই আমি রাজশাহীতে গিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করতে যাচ্ছি। তার আগেই আজ ওবায়দুল কাদের স্যারের সঙ্গে দেখা করেছি।

মাহি বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাকে আশ্বস্ত করেছেন, নির্বাচন সুষ্ঠু হবে। নির্বাচনে জনপ্রিয়তার যাচাই হবে। যে জনপ্রিয় সেই জিতে আসবে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme