নিউজ ডেস্ক
পবিত্র ওমরাহ হজ পালনের উদ্দেশে সৌদি আরব গিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত তারকা দম্পতি চিত্রনায়ক-প্রযোজক অনন্ত জলিল ও চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়া ফেসবুকে এক ভিডিও পোস্ট করে তারকা দম্পতির ওমরাহ হজে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন নির্মাতা ও প্রযোজক এমডি ইকবাল।
এর আগে গত ২০ ডিসেম্বর রাতে সৌদি আরবের উদ্দেশে রাজধানী ঢাকা ত্যাগ করেন তারকা দম্পতি। সৌদি আরবে দশদিন থাকবেন তারা।
প্রসঙ্গত, গত রোজার ঈদে ‘কিল হিম’ সিনেমার মাধ্যমে পর্দায় হাজির হয় অনন্ত জলিল ও বর্ষা। এমডি ইকবাল পরিচালিত সিনেমাটি আলোচনার তুঙ্গে ছিল তখন। আর বর্তমানে এই তারকা দম্পতির ‘নেত্রী দ্য লিডার’ সিনেমা মুক্তির অপেক্ষায়।
Leave a Reply