ওয়ান ব্যাংকে চাকরি

ওয়ান ব্যাংকে চাকরি

File photo

চাকরি ডেস্ক:


জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ান ব্যাংক পিএলসি। ব্যাংকটি ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্ল্যায়েন্স ডিভিশনে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: হেড অব ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্ল্যায়েন্স ডিভিশন (এডিএমডি/ডিএমডি)

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি বা সিজিপিএ ২.৫০–এর নিচে গ্রহণযোগ্য নয়। সিএ/এসিসিএ/সিআইএমএ/সিএমএ/সিএসএএ/সিআইএসএ/সিএফএ ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেয়া হবে। কোনো ব্যাংকে অন্তত ১০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে অডিট অ্যান্ড ইন্সপেকশন বিভাগে পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ব্যাংক কোম্পানিস অ্যাক্ট, মার্কেট রিস্ক, ইসলামিক ব্যাংকিং, ইনভেস্টমেন্ট, ট্রেড ফিন্যান্স, জেনারেল ব্যাংকিং ও ফান্ড ম্যানেজমেন্ট বিষয়ে বিস্তর জানাশোনা থাকতে হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। উপস্থাপনায় দক্ষ হতে হবে। ইংরেজি রিপোর্ট লেখায় সাবলীল হতে হবে।

বয়স: সর্বোচ্চ ৫০ বছর
চাকরির ধরন: ফুলটাইম

কর্মস্থল: ঢাকা
বেতন-ভাতা: আলোচনা সাপেক্ষে

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ক্লিক করুন এখানে

আবেদনের শেষ সময়: ২৫ এপ্রিল ২০২৪

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme