ওয়ানডে বোলার র‌্যাংকিংয়ে শীর্ষ দশে সাকিব

ওয়ানডে বোলার র‌্যাংকিংয়ে শীর্ষ দশে সাকিব

অনলাইন ডেস্ক:

বিশ্ব-ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি থেকে সুখবর পেয়েছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। আইসিসি বোলারদের ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে আরও একবার শীর্ষ দশে ওঠে এসেছেন লাল-সবুজের দলপতি।

বুধবার আইসিসির প্রকাশিত সাপ্তাহিক ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ৬২৪ পয়েন্ট নিয়ে দশে অবস্থান করছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। সর্বশেষ ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছেন তিনি।

সাকিবের মতো আরেক বাংলাদেশি মেহেদী হাসান মিরাজও সুখবর পেয়েছেন। ওয়ানডে বোলার র‍্যাঙ্কিংয়ে একধাপ এগিয়ে বর্তমানে ২৯ নম্বরে অবস্থান করছেন এই অলরাউন্ডার। তবে এশিয়া কাপে আফগানদের বিপক্ষে না খেলেও র‍্যাঙ্কিংয়ের ২১তম স্থানে আছেন মোস্তাফিজুর রহমান।

এদিকে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে এখনও শীর্ষেই সাকিব। ৩৭২ পয়েন্ট নিয়ে শীর্ষ মুকুট এখনও তার দখলে। অন্যদিকে ৩০২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবি।

অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের মতো বোলার এবং ব্যাটারদের শীর্ষস্থানেও কোনো পরিবর্তন নেই। ব্যাটারদের তালিকায় শীর্ষে পাকিস্তান অধিনায়ক বাবর আজম। আর বোলার র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউডের দখলে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme