কন্যা সন্তানের বাবা হলেন মুশফিক

কন্যা সন্তানের বাবা হলেন মুশফিক

নিউজ ডেস্ক:

চলমান এশিয়া কাপের মাঝপথে গতকাল (১০ সেপ্টেম্বর) দেশে ফিরেন মুশফিকুর রহিম। আজ পেলেন সুসংবাদ। দ্বিতীয় সন্তানের বাবা হলেন দেশের অন্যতম সেরা উইকেটরক্ষক ব্যাটার। এবার কন্যা সন্তানের পিতা হয়েছেন মুশফিক।

সোমবার নিজের অফিসিয়াল ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বাবা হওয়ার খবর জানিয়েছেন মুশফিক নিজেই। দ্বিতীয়বারের মতো পিতৃত্বের স্বাদ পাওয়া মুশফিক তার ফেসবুক পোস্টে লিখেন, ‘আসসালামুআলাইকুম সবাই। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের একটি কন্যা সন্তান দান করেছেন। মা এবং শিশু উভয়েই পর্যবেক্ষণে আছেন, দয়া করে আমাদের জন্য দোয়া করবেন।’

মুশফিক প্রথম সন্তানের বাবা হন২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি। পুত্র সন্তান সাহরোজ রহিম মায়ানের সাড়ে পাঁচ বছর পর দ্বিতীয় সন্তানের বাবা হলেন। আজ সকালে মুশফিকুর রহিম ও জান্নাতুল কিফায়াত মন্ডির ঘরে জন্ম নিয়েছে কন্যা সন্তান।

আগামী ১৫ সেপ্টেম্বর এশিয়া কাপের সুপার ফোরে ভারতের বিপক্ষে ম্যাচ রয়েছে বাংলাদেশের। সেই ম্যাচের আগে ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কায় ফেরার কথা রয়েছে মুশফিকের।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme