নিউজ ডেস্ক:
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ঝড়-বৃষ্টি ও ধান কাটার মৌসুম থাকায় প্রত্যাশার চেয়ে কিছুটা কম ভোট পড়েছে। বুধবার ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশনে তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, ৩০ থেকে ৪০ শতাংশ ভোট পড়েছে, ঝড়-বৃষ্টি ও ধান কাটার মৌসুম থাকায় কমিশনের প্রত্যাশার চেয়ে কিছুটা কম ভোট পড়েছে।
তিনি বলেন, কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া সারাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দুটি কেন্দ্রে অনিয়মের অভিযোগ ওঠায় ভোট বন্ধ করা হয়েছে।
এদিকে কম ভোট পড়ার কারণ ভোটারদের অনাগ্রহ কি না সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তর এড়িয়ে যান সিইসি।
Leave a Reply