নিউজ ডেস্ক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামীকাল বুধবার দেশের পাঁচটি জেলা ও একটি উপজেলার নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার বিকেল ৩টায় রাজধানীর তেজগাঁওস্থ ঢাকা জেলা আওয়ামী লীগ ভবন প্রান্ত থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এসব জনসভায় ভাষণ দেবেন তিনি।
মঙ্গলবার বিকেলে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা পর্যায়ক্রমে রংপুর বিভাগের গাইবান্ধা জেলা, রাজশাহী বিভাগের রাজশাহী জেলা ও মহানগর, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলা এবং চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া জেলা, কুমিল্লা উত্তর-দক্ষিণ জেলা ও মহানগর এবং চট্টগ্রাম জেলার স্বন্দীপ উপজেলার নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জনসভা সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
Leave a Reply