কৃষিকে বাণিজ্যিকীকরণে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী

কৃষিকে বাণিজ্যিকীকরণে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী

নিউজ ডেস্ক:

কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেছেন, কৃষিকে বাণিজ্যিকীকরণে কাজ করছে সরকার। একইসঙ্গে খাদ্য রপ্তানির দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

রবিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে শুরু হওয়া দুই দিনব্যাপী ‘বাংলাদেশ অ্যাগ্রিকালচার ইনভেস্টমেন্ট ফোরাম ২০২৩’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. আবদুর রাজ্জাক বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা হচ্ছে- এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না। গতানুগতিক কৃষি থেকে বের হয়ে এসে কৃষিকে বাণিজ্যিকীকরণে কাজ করা হচ্ছে। বাংলাদেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক হলেও আমরা এর বাইরে কাজ করতে চাই। সরকার কৃষিকে বাণিজ্যিকীকরণে সর্বাত্মক গুরুত্ব দিচ্ছে। বাংলাদেশে খাদ্যের চাহিদা প্রতিনিয়ত বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের পছন্দের ধরনে পরিবর্তন এসেছে। মধ্যম আয়ের মানুষের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে ভাত থেকে মাংস, মাছ, দুগ্ধজাত পণ্য ও ফলজাতীয় খাবারের প্রতি চাহিদা বাড়ছে।

তিনি বলেন, কৃষকের পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি আকারের উদ্যোক্তারা যেসব সমস্যার সম্মুখীন হন, তা মোকাবিলায় উদ্ভাবনী অর্থনৈতিক সমাধান প্রয়োজন। আমরা আশা করছি বাংলাদেশ অ্যাগ্রিকালচার ইনভেস্টমেন্ট ফোরাম সেই সুযোগ সৃষ্টি করবে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme