কেএনএফের আরও দুই সদস্য অস্ত্রসহ আটক

কেএনএফের আরও দুই সদস্য অস্ত্রসহ আটক

নিউজ ডেস্ক:


বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) আরও দুই সদস্যকে অস্ত্রসহ আটক করা হয়েছে। সোমবার এক বার্তায় আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানায়।

আরও পড়ুন: তাপপ্রবাহ বাড়তে পারে যেদিন থেকে

আইএসপিআর জানায়, বান্দরবনের রুমা উপজেলার বেথেলপাড়ায় অভিযান চালিয়ে কেএনএফের ওই দুই সদস্যকে আটক করা হয়। তাদের থেকে ৭টি দেশি বন্দুক, ২০ রাউন্ড গুলি, ল্যাপটপ, ইউনিফর্ম ও বুট উদ্ধার করা হয়েছে।

এদিন সকালে থানচিতে একটি জিপগাড়িসহ কেএনএফের ৩ সদস্যকে আটক করা হয়। আটকরা হলেন- ভানুনুন নুয়ান বম (২৫), জেমিনিউ বম (২৪), আমে লনচেও বম (২৫)। এসময় জিপগাড়িটির চালক মোহাম্মদ কফিল উদ্দিন সরকার (২৮) কে আটক করা হয়েছে।

এর আগে, রোববার (৭ এপ্রিল) ভোর ৫টায় বান্দরবানে বিশেষ অভিযান চালিয়ে কেএনএফের স্থানীয় প্রধান সমন্বয়ক চেওসিম বমকে গ্রেপ্তার করে র‌্যাব।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme