কোনো কেন্দ্রে অনিয়ম হলে ভোটগ্রহণ বন্ধ: ইসি আলমগীর

কোনো কেন্দ্রে অনিয়ম হলে ভোটগ্রহণ বন্ধ: ইসি আলমগীর

নিউজ ডেস্ক:


ময়মনসিংহ সিটি করপোরেশনের নির্বাচনে কোনো কেন্দ্রে অনিয়ম হলে ওই কেন্দ্রের ভোটগ্রহণ তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর।

বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালা পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে। প্রার্থীদের ডিজিটাল প্লাটফর্ম ব্যবহারের জন্য উৎসাহিত করা হচ্ছে। আগামীতে এনালগ পদ্ধতি বাতিল করে প্রার্থীদের নমিনেশন পেপার সাবমিটসহ নির্বাচনের সকল কার্যক্রম ডিজিটাল করতে আইন প্রণয়ন করা হবে।

পরে তিনি টাউন হল তারেক স্মৃতি অডিটোরিয়ামে সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণকারী মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর হোসেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

এ সময় মসিকের সদ্য সাবেক মেয়র ও টেবিল ঘড়ি প্রতীকের প্রার্থী মো. ইকরামুল হক টিটু বলেন, ইভিএম এ ভোট নিয়ে ভোটারদের মধ্যে শঙ্কা ও অজ্ঞতা রয়েছে। বিশেষ করে সিটিতে নতুন যুক্ত হওয়া ১২টি ওয়ার্ডের ভোটারদের মধ্যে এই অজ্ঞতা অনেক বেশি। সেইসঙ্গে ইভিএমের ভোট নিজের পছন্দের প্রার্থীর প্রতি থাকবে কিনা এ নিয়ে সংশয় রয়েছে। মূলত একটি গোষ্ঠী এই ধরনের অপপ্রচার করছে। তাই গোয়েন্দা নজরদারির মাধ্যমে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এছাড়াও মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রে যাওয়া যাবে কিনা এই বিষয়টি স্পষ্ট করা জরুরি এবং ব্যাপক প্রচার ও প্রচারণার মাধ্যমে ইভিএম বিষয়ে ভোটারদের স্বচ্ছ ধারণা দেওয়া অতি জরুরি বলেও আমি মনে করি।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme