কয়েক দেশ আমাদের জনশক্তি আমদানি করতে চায়: পররাষ্ট্রমন্ত্রী

কয়েক দেশ আমাদের জনশক্তি আমদানি করতে চায়: পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক:


আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশে বিচার ব্যবস্থা অত্যন্ত স্বাধীন, শ্রমিক-কর্মচারিরাই ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলা করেছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে ১৪টি দেশের অনিবাসী রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা ড. হাছানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা বলেন তিনি।

সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত ওয়াশিংটন পোস্ট পত্রিকায় ড. ইউনূসকে নিয়ে এক বিবৃতি প্রকাশ হয়। এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. হাছান বলেন, ওয়াশিংটন পোস্টে নিউজ নয়, সেখানে একটি বিজ্ঞাপন দেয়া হয়েছে। কোনো অফিস ফার্মের মাধ্যমে অ্যাড আকারে ছাপা হয়েছে।

তিনি বলেন, এরকম বিজ্ঞাপন আগেও ছাপানো হয়েছে। তবে ড. ইউনূসের প্রতি যথাযথ সম্মান ও শ্রদ্ধা রেখেই বলতে চাই, বাংলাদেশে বিচার প্রক্রিয়া স্বচ্ছ। বিধায় সরকারি দলের অনেককে বিচারের সম্মুখীন হতে হয়। তারা জেলেও যান। ইউনূস সাহেবের মামলায় সরকার কোনো পক্ষ নয়। ড. ইউনূস সাহেবের প্রতিষ্ঠানের শ্রমিক কর্মচারিরা বলছেন, তারাই তার বিরুদ্ধে মামলা করেছেন। অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় রায় হয়েছে। এখানে সরকার কোনো পক্ষ নয়।

অনিবাসী রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে ড. হাছান বলেন, তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতির ভূয়সী প্রশংসা করেছেন। কেউ কেউ ১০ বছর আগে এখানে এসেছিললেন। তাদের মধ্যে দু’ একজন বলেছেন, তিনি ১২ বছর আগে এখানে এসেছিলেন। আবার ২০২০ সালেও এসেছিলেন। তারা বলেন, আগের ও আজকের মধ্যে অনেক পার্থক্য। বাংলাদেশের বহু উন্নয়ন-অগ্রগতি হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme