খল চরিত্রে সিয়াম

খল চরিত্রে সিয়াম

নিউজ ডেস্ক


রোমান্টিক ও অ্যাকশন দুই ফরম্যাটের ছবিতেই অভিনয় করছিলেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। এবার তিনি খল চরিত্রে অভিনয় করলেন। তবে কোনো সিনেমায় নয়, ভিকি জাহেদের পরিচালনায় ‘লটারি’ নামে ওয়েব সিরিজে সিয়ামকে নেগেটিভ চরিত্রে দেখা যাবে। এরই মধ্যে কাজটির শুটিং শেষ হয়েছে।

সিয়াম বললেন, ‘আমার ক্যারিয়ারে সবচেয়ে ডার্ক এবং নেগেটিভ চরিত্র হতে যাচ্ছে এটি। প্রথমবার এমন চরিত্র নিয়ে আসছি। আমি জানিনা, দর্শক কীভাবে প্রতিক্রিয়া দেবেন। কিন্তু আমি কাজটি নিয়ে এক্সাইটেড।’ শিগগির মুক্তি পেতে যাওয়া ‘লটারি’ ড্রামা, সাসপেন্স ও থ্রিলারের মিশ্রণে নির্মিত। সিয়াম ছাড়াও এতে অভিনয় করেছেন সাফা কবির, মনোজ প্রামাণিক প্রমুখ।

নাটকে পরিচিতি পাওয়ার পর সেখান থেকে ২০১৮ সালে চলচ্চিত্রে আসেন সিয়াম। রায়হান রাফির পরিচালনায় ‘পোড়ামন ২’ ছবি দিয়ে নজর কাড়েন। পরে ব্যাক টু ব্যাক চার বছরে দশটির মতো ছবিতে অভিনয় করেন তিনি। অর্জন করেন দু’বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, পাশাপাশি কয়েকটি ওটিটিতেও দেখা গেছে তাঁকে। বর্তমানে সিনেমা কমিয়ে বিরতি নিয়ে ওটিটিতে সরব হয়েছেন এঅভিনেতা। মুক্তি পাওয়া ‘অন্তর্জাল’ ছবির পর তাঁর নতুন কোনো ছবির ব্যাপারে জানা যায়নি। সবশেষ মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় ‘পুনর্মিলনী’ওয়েব ফিল্মে অভিনয় করেছিলেন। এবার করলেন ‘লটারি’।

সিয়াম বলেন, ‘ব্যক্তিগত কারণে সিনেমা থেকে দূরে আছি। টানা কাজ করে মনে হয়েছে, দর্শকদের বোরিং করাচ্ছি। আমার মনে হয়, বাংলা সিনেমার রিয়েল অডিয়েন্সের জন্য কাজ করা দরকার; যারা আমাকে পোড়ামন ২-এর প্রথমদিন থেকে সাপোর্ট করেছেন। তারা কী ধরনের কাজে আমাকে দেখতে চান, চেষ্টা করছি সেই ধরনের কিছু একটা করার এবং নিজেকে নতুনভাবে উপস্থাপন করার।’

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme