গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে: মির্জা ফখরুল

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে সরকারকে বাধ্য করতে হবে।

রবিবার দুপুর ২টায় তারুণ্যের রোডমার্চ কর্মসূচির অংশ হিসেবে বগুড়া থেকে রাজশাহী যাওয়ার পথে বিভিন্নস্থানে পথসভার অংশ হিসেবে নওগাঁ শহরের বরুনকান্দি মোড়ে জেলা বিএনপি আয়োজিত পথসভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘অংশগ্রহণমুলক নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি হলেই বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে। দেশজুড়ে দূর্বার আন্দোলন গড়ে তুলে এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme