গণহত্যাকে আমি কখনও সমর্থন করি না: প্রধানমন্ত্রী

গণহত্যাকে আমি কখনও সমর্থন করি না: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক:


প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিলিস্তিনের গাজায় চলমান সংঘাত নিয়ে বলেছেন, এটা খুবই দুঃখজনক। আমাদের সবার উচিৎ তাদের সহায়তা করা। গাজায় যা চলছে, আমি মনে করি এটি গণহত্যা। এর বিরোধিতা করতে হবে।

তিনি বলেন, এ ধরনের গণহত্যাকে আমি কখনও সমর্থন করি না। এ আগ্রাসন এবং যুদ্ধ থামানো প্রয়োজন। তাদের বাঁচার অধিকার রয়েছে।

রোববার (১৮ ফেব্রুয়ারি) জার্মানির মিউনিখে তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সিকে এসব কথা বলেন তিনি। নিরাপত্তা সম্মেলনে (এমএসসি) যোগ দিতে সেখানে রয়েছেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ইতোমধ্যে বাংলাদেশ ফিলিস্তিনি জনগণের জন্য কিছু সহায়তা পাঠিয়েছি। আমি বিশ্বের সবাইকে ফিলিস্তিনের শিশু, নারী ও সাধারণ জনগণকে সহায়তা করার আহ্বান জানাই।

তিনি বলেন, এটি স্পষ্ট যে, ফিলিস্তিনি জনগণ তাদের নিজস্ব রাষ্ট্র পাওয়ার অধিকার রাখে। ১৯৬৭ সালের জাতিসংঘের দ্বি-জাতি তত্ত্বের ভিত্তিতে ফিলিস্তিনের জন্য একটি রাষ্ট্র গঠন করা প্রয়োজন।

মিউনিখ নিরাপত্তা সম্মেলন ২০২৪-এ যোগ দিতে তিন দিনের সরকারি সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় মিউনিখে পৌঁছান। ১৯ ফেব্রুয়ারি ঢাকায় পৌঁছার কথা রয়েছে তার।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme