গনভোটের রায় বাস্তবায়নের দাবিতে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল

গনভোটের রায় বাস্তবায়নের দাবিতে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল

জয়পুরহাট প্রতিনিধিঃ


গনভোটের রায় বাস্তবায়নের দাবিতে জয়পুরহাটে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ১১ দলীয় জোট। শনিবার বিকেলে শহরের শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের নেতৃত্বে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর ফজলুর রহমান সাঈদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সেক্রেটারী গোলাম কিবরিয়া মন্ডল, সহকারি সেক্রেটারি হাসিবুল আলম লিটন ও এ্যাড. মামুনুর রশীদ, পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জেলা জামায়াত নেতা মোস্তাফিজুর রহমান, জেলা জামায়াতের অফিস সেক্রেটারী মাও: আনোয়ার হোসেন, শহর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাও: সাইদুর রহমান, এবি পার্টির জেলা সেক্রেটারী বেলাল হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সেক্রেটারী আনোয়ার হোসেন, এনসিপি’র সাংগঠনিক সম্পাদক ইসমাইল হাদী প্রমুখ।

প্রধান অতিথি ফজলুর রহমান সাঈদ বলেন, গণভোটের রায় বাস্তবায়নে জামায়াত সংসদে ও বাহিরে কথা বলছে। এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত জনগণকে সাথে নিয়ে আন্দোলন অব্যাহত থাকবে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme