গুলিস্তানে হিট স্ট্রোকে একজনের মৃত্যু

গুলিস্তানে হিট স্ট্রোকে একজনের মৃত্যু

ফাইল ছবি

ডেস্ক রিপোর্ট:


রাজধানীর গুলিস্তানে রাস্তায় আলমগীর শিকদার (৫৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হিট স্ট্রোকে তার মৃত্যু হয়েছে। মিরপুরে একটি ছাপাখানায় চাকরি করতেন তিনি।

মঙ্গলবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী আনোয়ার হোসেন জানান, ওই ব্যক্তি বাসে করে হানিফ ফ্লাইওভার ব্রিজ দিয়ে গুলিস্তান নামেন। ফ্লাইওভারটির গুলিস্তান টোল প্লাজার সামনে নেমে সেখান থেকে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তখন হঠাৎ অসুস্থ পড়ে রাস্তায় পড়ে যান। দেখতে পেয়ে প্রথমে তার মাথায় পানি ঢালা হয়। তবে অবস্থা বেগতিক দেখে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয়। এরপরই চিকিৎসক তাকে মৃত বলে জানান। খবর পেয়ে ঘটনাটি তদন্তে হাসপাতালে আসেন ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম। তিনি জানান, দুই পথচারী ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসেন। তাদের মাধ্যমে ঘটনা সম্পর্কে কিছুটা জানা গেছে। এ ছাড়া চিকিৎসকদের সাথেও কথা হয়েছে। সব মিলিয়ে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গরমের কারণে হিট স্ট্রোকে তার মৃত্যু হয়েছে। তার পকেটে থাকা এনআইডি কার্ড ও বিভিন্ন ফোন নম্বরের সূত্র ধরে তার নাম পরিচয় জানা গেছে এবং পরবর্তিতে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

এদিকে মৃত আলমগীর শিকদারের বন্ধু আব্বাস মোল্লা জানান, আলমগীর পরিবার নিয়ে থাকেন যাত্রাবাড়ী কাজলা পেট্রোল পাম্পের পেছনে। মিরপুরে একটি ছাপাখানায় চাকরি করতেন তিনি। সকালে বাসা থেকে বের হয়েছিলেন মিরপুরে যাওয়ার জন্য। পরবর্তিতে ফোনের মাধ্যমে তার মৃত্যুর খবর শুনতে পান তারা।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme