ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে নিহত বেড়ে ১০

ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে নিহত বেড়ে ১০

প্রতিকী ছবি

নিউজ ডেস্ক:


ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে নিহত বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে বলে খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে পটুয়াখালীতে তিনজন, ভোলা ও বরিশালে দুইজন করে এবং সাতক্ষীরা, চট্টগ্রাম ও কুমিল্লায় একজন করে রয়েছে। এরমধ্যে সোমবার (২৭ মে) আটজন এবং রোববার দুইজনের প্রাণহানির ঘটনা ঘটেছে।

জানা যায়, পটুয়াখালীতে গাছচাপায় একজন, জলোচ্ছ্বাসে একজন ও মাথায় ছাদ পড়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এছাড়া, বরিশালে ভবনের দেয়াল ধসে দুইজন, চট্টগ্রামে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে এক পথচারী ও ভোলায় ঝড়ে ঘর ও গাছচাপা পড়ে প্রাণ গেছে দুইজনের। সাতক্ষীরায় আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে একজনের মৃত্যু হয়।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme